• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রক্সি দেওয়ার সময় দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১৪:৫৯ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে প্রক্সি দেওয়ার সময় দুই যুবক আটক

আসাদুল ইসলাম, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে দাখিল পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় দুই যুবককে আটক করা হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদরাসা কেন্দ্রে আরবি প্রথমপত্র বিষয়ে দাখিল পরীক্ষা শুরু হয়। এসময় সখের বাজার দাখিল মাদরাসার মমিনুল ইসলাম ও শহিদুল ইসলাম নামের দুজন পরীক্ষার্থীর পরিবর্তে শাওন মিয়া ও অমিত হাসান পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অন্যজনের পরিবর্তে প্রক্সি দেওয়ার বিষয়টি জানতে পেরে কেন্দ্রসচিব তাৎক্ষণিক তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামের মসজিদের পাডা এলাকার লিটন মিয়ার ছেলে মো. শাওন মিয়া (১৭) ও একই উপজেলার বর্মতল মালিবাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে মো. অমিত হাসান (১৯)।