• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ
বানারীপাড়ায়  রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা ॥ বানারীপাড়ায় জেন্ডার ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের সদস্য ও উপজেলা অপরাজিতার সভাপতি সন্ধ্যা রাণী সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। সভায় আলোচনায় অংশ নেন, বাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, রুপান্তরের নুর-ই- আজম হায়দারী, সাংবাদিক ও উপজেলা এনজিও সমন্বয়কারী এস মিজানুল ইসলাম, রপান্তর প্রকল্প সমন্বয়কারী ঝুমু কর্মকার,
ইউপি সচিব আবুল কালাম আজাদ, রপান্তর বরিশাল জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস প্রমূখ।#