• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় বিষখালী নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১৭:২৩ অপরাহ্ণ
বরগুনায় বিষখালী নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এলাকায় একটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২০ ফেরুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দুপুরে মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এ ফোন দিলে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এলে আমরা মরদেহটি তাদের হাতে সোপর্দ করে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুজ্জামান বলেন, স্থানীয়রা লাশ দেখে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি। খোঁজ খবর নেয়া হচ্ছে। লাশের ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন এবং গলায় রশি বাঁধা দেখা যায়। ডান হাতে একটি ব্রেচলেট পাওয়া যায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সাগরে জেলেকে কুপিয়ে হত্যা করে পানিতে নিক্ষেপ করা জেলের লাশ হতে পারে। তারা আসার পর নিশ্চিত হওয়া যাবে এ মরদেহটি কুপিয়ে হত্যা করা রাশাদের কিনা।

এদিকে নিহত রাশাদের ভাই মো.তুহিন খান বলেন, আমার ভাই রাশাদের ডান হাতে একটি ব্রেচলেট ছিলো। যদি লাশের সাথে ব্রেচলেট থাকে তাহলে ওটাই আমার ভাই রাশাদের লাশ।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেরুয়ারি) গভীর রাতে কূলে ফেরার পথে পটুয়াখালীর গলাচিপার পানখালীর দক্ষিণ বঙ্গোপসাগরে জেলে রাশাদকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয় ইব্রাহিম। এ সময় ট্রলারের আরেক জেলে জামালকে কুপিয়ে জখম করে নদীতে ফেলে দেয়। পরে ট্রলারসহ মাছ লুট করে বিক্রি করতে এসে জনতার হাতে ধরা পড়ে ঘাতক জেলে ইব্রাহিম (৩৮)। এ সময় ইব্রাহিমকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। নিহত রাশাদ পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার চরমোন্তাজ এলাকার আলতাফ হোসেনের ছেলে ও লুট হওয়া ট্রলারটির মালিক। অন্যদিকে ঘাতক ইব্রাহিমের বাড়ি বরগুনার তালতলী উপজেলার অঙ্কুজান পাড়ায়।