• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় এসডিএফ’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১৩:৩৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় এসডিএফ’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত ব্রাম্মণকাঠী জম্বুদীপ আদর্শ মৎসজীবী গ্রাম সংগঠনের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৎস অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কায়উম। তিনি মৎস্যজীবীদর উদ্দেশ্যে বলেন, মৎস্যজীবীদের জীবনের মান উন্নয়নের চেষ্টা করতে হবে, প্রশিক্ষণ নিয়ে সে অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, জাটকা ধরা আইন মানতে হবে, কারণ সরকার এ জন্য ক্ষতিপূরণ দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও’র প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার আবুজর মোঃ ইজাজুল হক। বক্তৃতা করেন বিশেষ অতিথি প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী, ডেপুটি পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, এসডিএফ জেলা সমন্বয়কারী সামিউল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, সাংবাদিক এস মিজানুল ইসলাম, এসডিএফ বানারীপাড়া ক্লাষ্টারের অফিসার মনিরা আক্তারসহ মৎস্যজীবী গ্রাম সমিতির নেতৃবৃন্দ।#