• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইসিডিএ’র পক্ষ থেকে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ণ
আইসিডিএ’র পক্ষ থেকে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা

মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র পক্ষ থেকে সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে। দিনটি উপলক্ষ্যে আইসিডিএ’র প্রধান কার্যালয় এবং সকল শাখা সমূহে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে। প্রতি বছরের ন্যায় এবারেও আইসিডিএ’র কর্মসূচী ছিল র‌্যালী, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, আইসিডিএ’র প্রধান কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভার শুরুতেই সকল ভাষা শহীদদের স্মরনে “আমার ভাইয়ের রক্তে রাঙানো”গানটি সমবেত কন্ঠে পরিবেশন করা হয়।
আইসিডিএ’র হিসাবরক্ষণ কর্মকর্তা ইসরাত জাহান’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আইসিডিএ’র প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী পরিষদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিডিএ’র প্রাক্তন নির্বাহী পরিচালক ও বর্তমান উপদেষ্টা পরিষদ’র সদস্য সালমা খান, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, লক্ষণ চন্দ্র মুনসী পরিচালক-আর্থিক সেবা (কার্যক্রম), প্রধান এমআইএস কর্মকর্তা ইউসুফ আলী হাওলাদার, প্রধান নিরীক্ষা কর্মকর্তা আবু মো: আলী রেজা, শাখা ব্যবস্থাপকগণ সহ আইসিডিএ’র সকল পর্যায়ের কর্মকর্তা-সহকর্মীবৃন্দ।