• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় মাতৃভাষা দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ণ
দশমিনায় মাতৃভাষা দিবসে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ||
পটুয়াখালীর দশমিনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল আজীজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাসিল্যান্ড ওয়াসিউজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি,কৃষি অফিসার মোহাম্মদ জাফর আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান,ওসি নূরুল ইসলাম মজুমদার ও বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম প্রমুখ। এছাড়াও রাজনৈতিক দলের নেতা,শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।###