• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ৫২’র সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের সমাধিতে ও ভাষা সৈনিকের লাখেরাজ কসবা গ্রামের নিজবাড়ির সামনে নির্মিত শহিদ মিনারে কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনতা বুধবার সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে শহিদ মিনার চত্বরে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কাজী খাদিজা আক্তারের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, জামিল মাহমুদ, ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত, বন্ধুসভার সাবেক সভাপতি এস.এ. রহমান সিবলু প্রমূখ। শেষে সকল ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।