• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে ৮ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১৩:০৪ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে ৮ শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতা করার অপরাধে আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সোনাইমুড়ী হামেদিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- উপজেলার থানার হাট দাখিল মাদরাসার দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদরাসার আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদরাসার সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদরাসার সুমি আক্তার ও আবুল হোসেন, নান্দিয়া পাড়া আলিম মাদরাসার শরিফ মোহাম্মদ ইকবাল এবং সোনাইমুড়ী হামেদিয়া কামিল মাদরাসার মেজবাহ উদ্দিন ও ইউনুস শরিফ।

হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা সাইফুল্লাহ মনির
বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, শিক্ষার্থীরা গণিত পরীক্ষা চলাকালে শিক্ষকদের সহযোগিতা নিয়ে সেট-কোড পূরণ করছিল। কেন্দ্র পরিদর্শনের সময় বিষয়টি আমার নজরে আসে