• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লাইসেন্সবিহীন প্যাথলজি সেন্টার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ণ
লাইসেন্সবিহীন প্যাথলজি সেন্টার বন্ধ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বার নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও মৌরি ক্লিনিকে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের বিচারক মোঃ রফিকুল ইসলাম জানান, লাইসেন্সবিহীন ভাবে প্যাথলজি সেন্টার পরিচালনার দায়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বারকে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও অনুমোদনের অতিরিক্ত বেড ও ফার্মেসী লাইসেন্স না থকায় মৌরি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. নিলয় কুন্ডু, সেনেটারী ইন্সপেক্টর শংঙ্কর দাস ও গৌরনদী মডেল থানার এসআই মোঃ সাহাবুদ্দিন প্রমূখ।