• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে জমি নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ আহত ৪,গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ১৪:০১ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে জমি নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ আহত ৪,গ্রেফতার ৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা সুত্রে জানা গেছে,২৩ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা-মোঃ নসু হাওলাদার, সাং-ফুলকাচিয়া ০৬নং ওয়ার্ড,মোঃ শামীম (২২), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-ফুলকাচিয়া ০৬নং ওয়ার্ড,মোঃ রিপন মীর (২২), পিতা-মৃত নুরনবী, সাং-পদ্মামনসা ০৬নং ওয়ার্ড,মোঃ নয়ন মাল (২০), পিতা-মোঃ মফিজল মাল গ্রুপের সাথে রুজিনা বেগম (৩০), স্বামী-মোঃ নুর ইসলাম,নুরনাহার বেগম (৩২), স্বামী-মোঃ হাসান মীর, মোঃ হোসেন মীর (৫০), পিতা-মৃত দলিল উদ্দিন মীর, ৪। মিনারা বেগম (৪০), স্বামী-মোঃ হোসেন মীর গ্রুপের সংঘর্ষ হয় এতে ২য় গ্রুপের ৪ জন আহত হলে আহতদের স্বজন মোঃ হাশেম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার এসআই মনির হোসেন এর নেতৃত্বে ৪ জনকে গ্রেফতার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,জমি নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলার প্রেক্ষিতে ৪ জনকে গ্রেফতার করে শনিবার ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।