• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১৩:৫০ অপরাহ্ণ
ধর্মপাশায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিপ্তর এই প্রশিক্ষণের আয়োজন
করে। এতে উপজেলার সেলবরষ ও
পাইকুরাটি এবং মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের ৬০ জন
কিষান কিষানি এতে অংশ নেয়। প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি
কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি
সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম।

২৫.০২.২০২৪