• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব এবং ভারতের আগরতলা প্রেসক্লাবের নেতবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব এবং ভারতের আগরতলা প্রেসক্লাবের নেতবৃন্দের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব এবং ভারতের আগরতলা প্রেসক্লাবের নেতবৃন্দ।

আজ ররিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব এর সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান জাতীয় প্রেসক্লাব এবং ভারতের আগরতলা প্রেসক্লাবের নেতবৃন্দ।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করে নেতৃবৃন্দ।

এসময় ভারতের আগারতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারন সম্পাদক রমাকান্ত দে, সৈয়দ সাজ্জাদ আলী, কামাল চৌধুরী, রঞ্জন রায়, অভিশেক দে, সৌরজিত পাল, মনিশ লোধ, অভিশেক দেববর্মন, প্রনব সরকার, সুপ্রভাত দেবনাথ, দেবাশিষ মজুমদার, সুমন দেবরয়মসহ জাতীয় প্রেসক্লাব ও আগারতলা প্রেসক্লাবের ১৭জন সদস্য উপস্থিত ছিলেন। #