• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জীবনের শেষ রমজান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ণ
জীবনের শেষ রমজান

আব্দুল্লাহ আল মামুন

চলে গেছে জীবনের কতগুলো রমজান
পুষ্পিত বসন্তের সুবাসিত ফাল্গুধারা নিয়ে
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে।
দরজায় কড়া নাড়ছে আরেকটি মাহে রমজান
অসামান্য অর্জন ও অত্যুচ্চ প্রাপ্তির অপার সম্ভাবনা নিয়ে
কিন্তুু—-?
কিভাবে যেন কেটে যায় দিনগুলো
হেলায় ফেলায় অবহেলায় উদাসীনতায়
মাস শেষে আফসোস! বার দুয়েক দীর্ঘশ্বাস!
রমজান এলো, রমজান গেল,এগারো মাসের মতই
অথচ——?
এই রমজানে হয়তো জীবনের শেষ রমজান
শেষ সুযোগ ক্ষমা লাভের!শেষ সুযোগ প্রাপ্তি অর্জনের।
গতবার কতজন ছিলেন! সেহরি ইফতারে!জীবনে পারতে-পারতে।
আজ তারা নির্জন কবরে, রমজান শেষেই হয়তো আমার পালা,ডাক আসার।
তাহলে——-?
কীভাবে কাটাবেন আপনার শেষ রমজান?
কিভাবে কাজে লাগাবেন প্রতিটি ক্ষণ,সেকেন্ড প্রতিটি ভগ্নাংশ
কিভাবে ভাবতে শিখবেন, এটাই আমার শেষ রমজান?
তার জানাতেই প্রিয় পাঠক আপনার জন্য এটাই হয়তো জীবনের শেষ রমজান।।