• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান,অবৈধ ৭ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১৫:০৫ অপরাহ্ণ
ভোলায় সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান,অবৈধ ৭ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী
সারা দেশের ন্যায় ভোলা সদর,চরফ্যাশন ও লালমোহন উপজেলায় পৃথকভাবে ভোলা জেলা
সিভিল সার্জন ডাঃ কে.এম শফিকুজ্জামানের নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্ববধায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোলা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভোলা জেলা সিভিল সার্জন ডা.কে এম শফিকুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ভোলা উকিলপাড়া মাতৃ নিলয় ক্লিনিক ও মাতৃ নিলয় ডায়াগনস্টিক সেন্টার,ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারসহ বেশ কয়েকটি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে সময় দিয়ে সতর্ক করেন। লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় লাইসে এবং গত ৪ বছর লাইসেন্স হালনাগাদ না করায় ভোলা সদর বাংলা স্কুল মোড় সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে সাময়িক ভাবে বন্ধ করা হয়।
এছাড়াও মেঘনা ক্লিনিক ও হাসপাতাল এবং মর্ডান ডায়াগনস্টিক সেন্টার কে ডায়াগনস্টিক সেন্টার কে বিভিন্ন মেয়াদে সময় দিয়ে স্বাস্থ্য সেবা অসঙ্গতি গুলো দূর করার নির্দেশনা প্রদান করা সয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকতা ডাঃ মনিরুজ্জামান,ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তায়েবুর রহমান,ভোলা জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ফাহমিদ খান সহ বিভিন্ন চিকিৎসকবৃন্দ।
একই সময়ে পৃথক ভাবে ভোলার লালমোহনে ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার কে.এম শফিকুজ্জামানের এর নির্দেশে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার, গ্রীন লাইফ হাসপাতাল, মঙ্গল শিকদার ডায়াগনস্টিক সেন্টার, গজারিয়া ডায়াগনস্টিক সেন্টার ও লডহার্ডিঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম থাকায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
এ সকল ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক লাইসেন্স বিহীন,প্যাথলজি বিভাগে অনিয়ম,ডাক্তার- নার্স সংকট,মেডিকেল টেকনোলজিষ্ট নেই,এক্স রে টেকনোলজিষ্ট নেই সহ নানা অভিযোগের প্রমান মিলে।
জনস্বার্থে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান,ভোলা জেলা সিভিল সার্জন ডা. কে.এম শফিকুজ্জামান।