স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী সংক্রান্ত উদ্ভাবনী ধারনা বাস্তবায়নে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনিস্টিটিউট (বিনা) উপকেন্দ্র এ প্রশিক্ষনের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভাচুয়ালী প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বিনা ময়মনসিংহের মৃত্তিকা বিভাগের প্রধান ও গবেষক ড. মো. আজিজুল হক, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ, বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুন নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণে জেলার ৫০ জন উদ্যোক্তা ও কৃষক দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, রাসয়ানিক সার ব্যবহারের কারনে মাটি তার উর্বরতা ও খাদ্যগুন হারাচ্ছে। ভার্মিকম্পোর্ট সার জমিতে ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খাদ্যগুন ফিরে পায়। কোন খরচ ছাড়াই গোবর বা মায়লা আবর্জনা দিয়ে কোঁচোর মাধ্যমে খুব সহজেই জৈব সার উপাদন করা সম্ভব। এতে কৃষকরা অর্থিকভাবে লভবান হবে। #