মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ২২ মামলা দেওয়া হয়েছে।
২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ভোলা জেলা ট্রাফিক পুলিশের যৌথ টিম গুরত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই বিশেষ অভিযান পরিচলানা করে।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম,ভোলা জেলা ট্রাফিক পুলিশের টিআই(পরিদর্শক) মুশফিকুর রহমান ও এটিএস আই জহিরুল ইসলাম,বোরহানউদ্দিন থানার এএসআই ইয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশের টি আই মুশফিক বলেন,আমরা দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২২ টি গাড়ি আটক করেছি এবং ২২টি মামলা দিয়েছি তবে ১৫ টি গাড়িকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে ও ৭ টি আটক রয়েছে।
তিনি আরো বলেন,মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে অবৈধ যানবাহন রোধে আমরা অভিযান পরিচালনা করেছি।
বোরহানউদ্দিন একটি গুরুত্বপূর্ণ উপজেলা,এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। তার মধ্যে অবৈধ কাগজপত্র হেলমেটবিহীন মোটরসাইকেল,মাহেন্দ্র,
সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে আর এসব যানবাহনে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ থাকে,সেটি যাতে না হয় তাই সার্বক্ষনিক নজরদারি রাখছি।তিনি আরো বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান স্যারের নির্দেশনায় অবৈধ যানবাহন চলাচল বন্ধের লক্ষ্যে থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।