গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: জাতীয় বীমা দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে উদ্ভুদ্ধকরন সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আবুল বাসার, সাংবাদিক কাজী আল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, বীমা কর্মী আবু সাঈদ প্রমূখ। শেষে বীমা বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।