• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের আলোচিত পুঁজারী রণজিৎ রায় হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১, ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের আলোচিত পুঁজারী রণজিৎ রায় হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের আলোচিত পুঁজারী রণজিৎ রায় হত্যাকান্ডের প্রধান ও ডাকাতিসহ ১৮ মামলার আসামী মিল্টন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার পুখুরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (০১ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান জানান, বিগত ২০২৩ সালেল ১২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চোখে টর্চ লাইটের আলোপড়া নিয়ে আপন দুই ভাই মিল্টন খান এবং শিপন খান নৃশংসভাবে হত্যা করে সদর উপজেলার মানিকহার গ্রামের মন্দিরের পুঁজারী ৭৫ বছরের বৃদ্ধ পুঁজারী রণজিৎ রায়কে। এই হত্যাকান্ড ঘটানোর পর আসামী মিল্টন খান এবং শিপন খান পালিয়ে যায়।

দীর্ঘদিন ধরে নানা প্রযুক্তি ব্যবহার করে উপজেলার পুখুরিয়া এলাকা থেকে হত্যাকান্ডের প্রধান ও ডাকাতিসহ ১৮ মামলার আসামী মিল্টন খানকে গ্রেফতার করা হয়। পরে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে পুলিশ। #