• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর ভষ্মিভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৪, ১৩:২১ অপরাহ্ণ
গৌরনদীতে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর ভষ্মিভূত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বয়সা গ্রামের পাঁচটি বসতঘর অগ্নিকান্ডে সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছেন। শনিবার বিকেল পৌঁনে পাঁচটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘেেট।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি বসতঘর সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।