• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তালুকদার মাসুদের মৃত্যুতে বিএমএসএফ’র শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
সাংবাদিক তালুকদার মাসুদের মৃত্যুতে বিএমএসএফ’র শোক

গৌরনদী প্রতিনিধি : প্রেসক্লাবের দ্বন্ধে আহত সাংবাদিক তালুকদার মাসুদের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় নেতৃবৃন্দরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে সাংবাদিকদের মাঝে দ্বন্ধ, সংঘাত, অনৈক্য মেটাতে দেশের সংগঠন সমুুহের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর স্বাক্ষরিত রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ্য করা হয়, গণমাধ্যম বিরোধী একটি চক্র সাংবাদিকদের মাঝে বিরোধ সৃষ্টি করে রাখছে। ফলে বরগুনার মত দেশের বিভিন্ন জেলায় সাংবাদিক সংগঠন সমুুহের মাঝে চরম অনৈক্য বিরাজ করেছে। দেশের অনেক জেলার সাংবাদিক সংগঠনে তালা ঝুলছে, রয়েছে সংঘাত, হিংসাত্মক সহ একাধিক কমিটি। পেশার স্বার্থে এহেন পরিস্থিতি থেকে সাংবাদিক সংগঠনগুলোকে নিস্তার জরুরী হয়ে পরেছে। তিনি আরও উল্লেখ করেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। আর এই পেশার মাঝে এমন বিবেক বর্জিত পরিস্থিতি মোটেও কাম্য নয়।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হাতাহাতি-মারপিটের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের একাধিক সাংবাদিক আহত হন। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষে তালুকদার মাসুদকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি মৃত মাসুদ বাদে বাকি ১৬ জন বরগুনার দ্রæত বিচার ট্রাইব্যুনালে রবিবার সকালে জামিন আবেদন করে জামিন লাভ করেন। অপরদিকে হামলার ঘটনায় গুরুতর আহত তালুকদার মাসুদ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ মার্চ) রাত ১১টার দিকে ইন্তেকাল করেন। মাসুদ দৈনিক ভোরের ডাক পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।