• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সাথে ইউপি চেয়ারম্যানের অভিজ্ঞতা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের সাথে ইউপি চেয়ারম্যানের অভিজ্ঞতা বিনিময়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময় সভা করেছেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। সোমবার সকালে পালরদী স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থীরা নতুন পাঠ্যক্রমের অংশ হিসেবে পরিষদের কার্যক্রম সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময়ের জন্য ইউনিয়ন পরিষদ আসেন। এসময় শিক্ষক এইচএম ইলিয়াস আলী, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, সদস্য জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নতুন পাঠ্যক্রমে নবম শ্রেনীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে পরিষদের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অধ্যায় রয়েছে।