গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্পের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ’র সভাপতিত্বে ও স্কাউটের শিক্ষক রোকনুজ্জামান পনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মৎস্য কর্মকর্তা আবুল বাসার সহ অন্যান্যরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন স্কাউট সদস্যরা।