স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোঃ হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা মামলা দায়ের করলে আজ সোমবার (০৪ মার্চ) দুপুরে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান আজ সোমবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক মোঃ হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটমুকড়া গ্রামের মোঃ তুরাপ আলী খাঁর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানাধীন বাগঝপা গ্রামে বসবাস করছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, কাশিয়ানী উটজেলার বাগঝাপা এলাকায় বেশ কিছুদিন যাবৎ হযরত হালিমাতুজ ছাদিয়া মুহাম্মাদীয়া মহিলা মাদ্রসায় নামে একটি অনুমোদনহীন আবাসিক/অনাবাসিক মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন মোঃ হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ।
হযরত হালিমাতুজ ছাদিয়া মুহাম্মাদীয়া মহিলা মাদ্রসার শিক্ষক হেলালউদ্দিন আল আজাদ ওরফে হেলাল তার বিশ্রাম কক্ষে ওই ছাত্রীকে বিয়েসহ বিভিন্ন প্রলপন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১০ই ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে ফায়েকুজ্জামান ও মোসাঃ খাদিজা বেগমদ্বয়ের সহায়তায় এই শিশুকে ধর্ষণ করা হয়।
এই ঘটনায় গতকাল রবিবার নিয্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত অপর দু’জন পলাতক রয়েছেন। তাদেরকে দ্রুতই গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। #