স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে রিজাউল ফকির (৩০) নামে নসিমন চালক নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার নিশাতলা-বলনারায়ন রোডের শিমুলতলায় এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আশরাফুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিজাউল ফকির পাশ্বাবর্তী নগরকান্দা থানার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে।
ওসি মোহাম্মাদ আশরাফুল আলম জানান, খান্দারপাড়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে (ঢাকা মেট্রো-ট-২০-৫৬১০) বিপরীত দিক আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নসিমন চালক রিজাউল ফকির নিহত হন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরো জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। #