বরিশাল
বরিশাল শহরের প্রান কেন্দ্রে অবস্থিত শতবর্ষের ঐতিহ্যের শ্রী চৈতন্য গোবিন্দ মোহন (এস.সি.জি.এম.) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীল বরণ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়রের সহধর্মিনী জন নন্দিত নারী নেত্রী ও সমাজ সেবক লুনা আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস লিমিটেড এর এম.ডি. ভানু লাল দে, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক মাসুম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মজিদা বোরহান এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উপদেষ্টা দাশগুপ্ত আশীষ কুমার, এ্যড. হীরণ কুমার দাস, নারী নেত্রী পুস্প চক্রবর্তী এবং আরও অত্র এলাকার গন্য মান্যরা।
প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই জাতীর ভবিষ্যত। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ মানসিক বৃদ্ধির সহায়ক। তিনি অনুষ্ঠানে উপস্থিত সব শিক্ষার্থীদের কে বঙ্গবন্ধুর চেতনায় উদ্দীপ্ত হয়ে প্রধান মন্ত্রীর নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ায় অংশগ্রহনের সক্রিয় ভূমিকা রাখার আহবান করেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণা হালদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুর রহমান ও জনাব বন্যা চন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আসন গ্রহনের মাধ্যমে পর্যায়ক্রমে বাকি অতিথিরা নিজ নিজ আসন গ্রহন করেন। পর্যায়ক্রমে অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং ব্যাচ পড়ানোর কার্যক্রম সম্পন্ন হয়। ব্যাচ পড়ানোর শেষে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন শেষ হয়। জাতীয় পতাকার প্রতি সন্মান প্রদর্শন এর পরে অতিথিরা বক্তব্য অনুষ্ঠিত হয়।
অতিথিরা বক্তব্য এর পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অংশে শিক্ষক এবং শিক্ষার্থীদের পরিচালনায় কবিতা, গান, নাটিকা, নৃত্য সম্পন্ন হয়। সভাপতির সমাপনি বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরনী। সবশেষে, অতিথি এবং শিক্ষার্থীদের নাস্তা পরিবেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।