• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুবির ‘বায়স্কোপ’ উদ্যোগে নাটক মঞ্চায়ন ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৬, ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ণ
খুবির ‘বায়স্কোপ’ উদ্যোগে নাটক মঞ্চায়ন ৮ মার্চ

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাংস্কৃতিক সংগঠন ‘বায়স্কোপ’ উদ্যোগে “রঙ্গমঞ্চে বায়স্কোপ নাট্য উৎসব-০২” মঞ্চায়ন হবে তিন নাটক। এ সংগঠনের মূল প্রতিপাদ্য “ধারালো বিবেক আর শাণিত চোখে জীবন দেখি ও জীবন দেখাই।”

আগামী শুক্রবার (৮ মার্চ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা আঙ্গিনায় অনুষ্ঠানটি প্রদর্শিত হবে।

“রঙ্গমঞ্চে বায়স্কোপ নাট্য উৎসব-০২” অনুষ্ঠানে বায়স্কোপ প্রযোজনায় সাজঘর, বি.এল.কলেজ প্রযোজনায় চৌরাস্তা ও প্রতিনিধি সাংস্কৃতি সংস্থা প্রযোজনায় পাকে – বিপাকে নাটক প্রদর্শনী হবে।