• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে ভূট্রা প্রদর্শনীর মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৬, ২০২৪, ১৩:৪৬ অপরাহ্ণ
মধ্যনগরে ভূট্রা প্রদর্শনীর মাঠ দিবস

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী গ্রামের সামনের মাঠে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার
সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমোল চন্দ্র সোম। উপসহকারী কৃষি কর্মকর্তা হারুন মিয়ার সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম,বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, কৃষক লিটন সরকার, সুভাস চন্দ্র, আদিত্য সরকার প্রমুখ।

৬.০৩.২০২৪