• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে উস্তার রাজিয়া কিশলয় কে জি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২৪, ১৫:০৬ অপরাহ্ণ
বালাগঞ্জে  উস্তার রাজিয়া কিশলয় কে জি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন!

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলা উস্তার রাজিয়া কিশলয় কে জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও সুযেগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মারিয়া হক,উস্তার রাজিয়া কিশলয় কে জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৭মার্চ বুধবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(তদন্ত)ফয়েজ আহমদ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব এম.এ মতিন,বাবু শান্তিব্রত চৌধুরী,দেশ মেডিকেয়ার এর চেয়ারম্যান জনাব ম.আ.মুহিত,সহকারি শিক্ষকগণ ও অভিবাবকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিন্টু রঞ্জন দাশ ।এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।