গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব।
বুধবার বিকেলে ঢাকা থেকে নিজ নির্বাচনী উপজেলা গৌরনদীতে আসলে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাকে বরন করে নেয় স্থানীয় নেতাকর্মীরা। একইদিন সন্ধ্যায় উপজেলার দিয়াশুর গ্রামের নিজবাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান গৌরনদীকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে উপজেলাবাসীর সমর্থন প্রত্যাশা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই দানবীর মোঃ এনায়েত করিম সহ অন্যান্যরা।