• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফিরে গেলেন বাগদাদ শরীফের মোতাওয়াল্লী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ণ
ফিরে গেলেন বাগদাদ শরীফের মোতাওয়াল্লী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত শেষে সোমবার রাতে নিজ দেশে ফিরে গেলেন ইরাকের বাগদাদ শরীফের বর্তমান মোতাওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানী (রা:)।
ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের শাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এবং আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী জেলার দৌলতদিয়া মাদ্রাসাতু-সাবি-ইল-হাসান পরিদর্শনসহ জুম্মার নামাজ আদায় করেছেন।
মোতাওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানী (রা:) রোববার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এর আমন্ত্রনে নৈশ ভোজে যোগদান করেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি কল্যাণপুরের খানকাপাকে গত শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন এবং শনিবার রাজবাড়ী জেলার দৌলতদিয়া মাদ্রাসাতু-সাবি-ইল-হাসান পরিদর্শন করেন।
হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানীকে (রা:) ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:), বিচারপতি মো. রেজাউল হক সহ আঞ্জুমানে কাদেরিয়া বাংলাদেশের সদস্যরা।