• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে পুলিশের অভিযানে ৩ জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে পুলিশের অভিযানে ৩ জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মনির হোসেন,এসআই মনজুর হোসেন,এসআই সাহাবুল সহ একটি টিম ৬ মার্চ বুধবার রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মক্কার পোল এলাকার ঈদগাহ পেছনে বড়ই বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় মোঃ ছালেম,মিজানুর রহমান ও মোঃ সুমন কে আটক করে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,জুয়ার আসর থেকে ৩ জুয়ারীকে আটক করে বৃহস্পতিবার দূপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।