গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আজ রবিবার বিকেলে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ডিএসবি বাজারে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি এবং দত্তেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস এম মহিউদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক কবির আহমেদ মৃধা, আগৈলঝাড়ার ইউ আর সি’র ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহান ইসলাম মনির, মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিকদার মহসিন ছিন্টু, ম্যানেজিং কমিটির সদস্য জসিম সরদার, স্কুলের দাতা দেলোয়ার হোসেন, পশ্চিম শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবু সাইয়েদ খন্দকারসহ অন্যান্যরা।