প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এক চিকিৎসক জনতার হাতে আটক হয়েছে। ওই চিকিৎসক বরিশালের গৌরনদী উপজেলার বেজঁগাতি সুইস হাসপাতালের ডাক্তার মো. জাকির হোসেন। তবে ঘটনাটি সম্পূর্ণ সাজানো বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
স্থাণীয় একাধিক সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বেজঁগাতি সুইজ হাসপাতালের এমবিবিএস ডাক্তার জাকির হোসেন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগৈলঝাড়ার ছোট বাশাইল গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর বাড়িতে যায়। রাত পৌনে ১১টার দিকে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় লোকজন টের পেয়ে ওই ডাক্তারকে আটক করে। পরে স্থানীয় প্রভাবশালী ২/৩ ব্যক্তি ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যায়। তবে স্থানীয় আরেকটি সূত্র জানিয়েছে, ওই প্রবাসীর স্ত্রীর সাথে স্থানীয় কতিপয় লোকের বিরোধ রয়েছে। ওই বিরোধের বলি হয়েছে চিকিৎসক জাকির।
এবিষয়ে ডা. জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, গৌরনদীর বাকাই হাটে চেম্বার শেষে গৌরনদীর বেজঁগাতি সুইস হাসপাতালে ফেরার পথিমধ্যে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আগৈলঝাড়ার ছোট বাশাইল গ্রামে পৌছালে অনেক লোকে সিনক্রেট করে আমাকে আটক করে। এ সময় আটককারীরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.আলম চাঁদ বলেন, এব্যাপারে আমার কিছু জানা নেই। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।