নলছিটি প্রতিনিধি:
আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নলছিটি পৌরসভার শহরে ব্যাপক গণসংযোগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট জি কে মোস্তাফিজ। রবিবার ( ১০ই মার্চ) ১০টার সময় নলছিটি পৌরসভার শহরে এ গণসংযোগ শুরু করেন।
এসময় পৌর শহরের বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে কুশল বিনিময় ও আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে তাদের সমর্থন প্রত্যাশা ও ভোট প্রার্থনা করেন।
এসময় অসংখ্য নেতাকর্মী তার সাথে গণসংযোগে অংশ নিয়ে তারা জানান,সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট জি কে মোস্তাফিজ ভাই ভালো মনের জনবান্ধব মানুষ তার কোন পিছু টান নেই। সে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে নলছিটি উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট জি কে মোস্তাফিজ বলেন, আমি মানুষের কল্যানের জন্য রাজনীতি করে আসছি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি আমাকে জয়যুক্ত করেন। আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে কোন কার্পন্য করবো না।
এছাড়াও সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবো। আর নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করবো। আর নলছিটি উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তিত করবো। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।