হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃপবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষায় সোমবার (১১ মার্চ) বাদ আছর স্বাগত মিছিল করেছে বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া।
মিছিলটি বালাগঞ্জ পূর্ব জামে মসজিদ থেকে শুরু হয়ে “মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, দিনের বেলা হোটেল রোস্তারা বন্ধ করতে হবে” এ স্লোগান সম্বলিত ব্যানার সহকারে মিছিলটি বালাগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালাগঞ্জ বাসষ্টেন এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানান বক্তারা।
এসময় বক্তারা বলেন,রমজানকে সম্মান জানিয়ে সারা বিশ্বের মুসলিম ব্যবসায়ীরা মুনাফা অর্জন থেকে বিরত থাকে, পণ্যের দাম কমিয়ে দেন। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা রমজানের জন্য বসে থাকেন।
বক্তারা আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেন। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব, যেন এই ধরনের কাজ তারা না করেন এবং দিনের বেলা সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার অনুরোধ জানান।উপজেলা তালামীযের সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফিয ফাতির আহমদ,লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সালেহ আহমদ,সহ সভাপতি মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী,উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার,উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক হাফিয তৌরিছ আলী,ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফিয জহি উদ্দিন চৌধুরী,উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিয আব্দুল হাকিম,নাজমুল ইসলাম শিহাব,উপজেলা আল ইসলাহ প্রচার সম্পাদক হাফিয আবুল কালাম,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শরিফ আহমদ জায়েদ,হাফিয সাইদুল ইসলাম,ইকবাল শিকদার,চান্দাইরপাড়া তালামীযের সভাপতি মিজানুর রহমান,আমেরিকা প্রবাসী আলহাজ্ব মখদ্দছ আলী,বিশিষ্ট সমাজসেবক ইসলামি আলী খান,ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ সভাপতি জাকির খান,সহ সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন,রেদোয়ান আহমদ,সাংগঠনিক সম্পাদক মারুফ জায়গীরদার,সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,সিজান আহমদ অর্থ সম্পাদক সালমান হোসাইন,অফিস সম্পাদক হাফিয রুহেল আহমদ,প্রশিক্ষন সম্পাদক শেখ জয়নুল আলম,বোয়ালজুর ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল আওয়াল শিমু,সাধারণ সম্পাদক হাসান আহমদ,পূর্ব গৌরীপুর ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিয জুবেল আহমদ,সাধারণ সম্পাদক জায়েদ আহমদ,বালাগঞ্জ সদর ইউনিয়ন তালামীযের সভাপতি জুবায়ের আহমদ,সাধারন সম্পাদক রাহেল হোসেন,পশ্চিম গৌরীপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ ধর্মপ্রাণ মুসল্লি ও শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে দোয়ার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও জাতির দীর্ঘায়ু কামনা করেন এবং রমজানে সকলের সুস্বাস্থ্য কামনা করেন।