• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে ১২ টি ইট ভাটা বন্ধ ১০ লাখ ৫ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ
নলছিটিতে ১২ টি ইট ভাটা বন্ধ ১০ লাখ ৫ হাজার জরিমানা

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ১২ টি ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ১০ লাখ ৫ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ভাটায় একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, অবৈধ ইট ভাটায় আমাদের ৫ জন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ৯ টি মামলায় ১০ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।