• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পুলিশ সুপার কার্যালয়ে ROOM OF FAME” এর শুভ উদ্বোধন করলেন এসপি মাহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৪, ১৩:৫৭ অপরাহ্ণ
ভোলায় পুলিশ সুপার কার্যালয়ে ROOM OF FAME” এর শুভ উদ্বোধন করলেন এসপি মাহিদুজ্জামান

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে “ROOM OF FAME” এর শুভ উদ্বোধন করেছেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
ভোলা জেলা পুলিশের উধ্বর্তন একাধিক কর্মকতা বলেন,জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করে ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা বাড়াতে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন রকম কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্য থেকে প্রতি মাসে ভালো কাজের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ তাদেরকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করাসহ তাদের ছবি বাঁধায় করে মাসব্যাপী স্মরণীয় করে রাখতে পুলিশ সুপার মহোদয় “Room Of Fame” এর শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলাসহ সকল উধ্বর্তন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।