জুনাইদ আহমদ ছাতক প্রতিনিধি:
খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ জেলা শ্রমিক মজলিস এর আহবায়ক কমিটির সদস্য মাওলানা আব্দুল ওয়াদুদ লদু্’র পিতা হাজী আব্দুল গণী সাহেব আজ শুক্রবার সকাল ৯ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাযায় উপস্তিত ছিলেন জাউয়া মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুছ ছুবহান সাদারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খয়ের খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা আহবায়ক মাওলানা ফারুক আহমদ, ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, জাউয়া বাজার ইউনিয়ন বি এন পির সভাপতি এনামুল হক জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাদারণ সম্পাদক লায়েক মিয়া তালুকদার সেচ্ছাসেবক দলের ছাতক উপজেলা যুগ্ন আহবায়ক জসিম উদ্দীন সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ (সাংবাদিক), যুব মজলিস সুনামগঞ্জ জেলা যুগ্ম আহবায়ক মুফতি আব্দুর রব, কে এম মুশাহিদ, খেলাফত মজলিস উপজেলা প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হা. ইয়াহইয়া খান মাহবুব, যুব মজলিসের ছাতক উপজেলা আহবায়ক হা. মাওলানা তহুর আহমদ নুমান, জাউয়া বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, হাফিজ বিলাল আহমদ, হাফিজ ওলি উল্লাহ, মাওলানা আখলিছ, মিনহাজ মাহমুদ, সাইদুল হক রুকন, হাফিজ জাবেদ, উপজেলা, ইউনিয়ন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
জানাযা পরবর্তী মরহুমের মাগফিরাত কামনায় সাদারাই জামে মসজিদে খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্দেগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের জীবন শীর্ষক আলোচনা, মরহুমের জন্য বিশেষ দোয়া এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।