গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই ¯েøাগানে বরিশালের গৌরনদীতে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, মৎস্য কর্মকর্তা আবুল বাসার প্রমূখ।