মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
(১৬ মার্চ ২০২৪) শনিবার সকাল ১০ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট এ কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা কেন্দ্রসমুহ সরেজমিনে পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
এ সময় নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে লিখিত পরীক্ষা সম্পন্ন করেন। উক্ত পরীক্ষায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ও ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।