• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে স্থানীয়দের বাধায় হামলা।আহত ১৫।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৪, ১৫:৩৮ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন চলছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মানুষ একত্রিত হয়ে বাধায় দেওয়ায় অবৈধ বালু ইত্তোলন কারীরা সাধারন মানুষের উপর অতর্কিত হামলা চালায়।এতে ঘটনা স্থানে প্রায় ১৫ আহত হয়।আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাযায় রবিবার সকাল ১১ টার সময় উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের ও রাকুল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ইউপি জাহের আকন , আল্উাদ্দিন বেপারী ও সাবেক ইউপি সদস্য জয়নাল মাঝি জানায় দীর্ঘদিন যাবৎ হিজলা উপজেলা ,শরীয়তপুরের গোসাইরহাট থানা, চাঁদপুর ও বরিশালের কিছু বালু খোকো বাহিনী অবৈধভাবে নিয়মিত বালু উত্তোলন করে আসছে।

তারা ৩০ থেকে ৩৫ টি কাটার লোড ড্রেজার দিযে বালু উত্তোলন করছে।
এ বিষয়ে দলবল নির্বিশেষে স্থানীয় লোকজন প্রতিবাদ করতে যায়। তখন বালু উত্তোলনকারী চক্রের কয়েকটি স্পীডবোড নিয়ে আগ্নে অস্ত্র, রামদা ও লাঠিসোটা দিয়ে প্রতিবাদকারীদের এলোপাতাড়ী মারধর করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সঙ্ঘবদ্ধ হয়ে ড্রেজারের দিকে যাওয়ার চেষ্টা করলে তখন ড্রেজার ও বাহেড থেকে পাথর নিক্ষেপ করে।
ওই হামলায় স্থানীয় ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হয়।
হামলায় আহত হয়েছে সাবেক ইউপি সদস্য জয়নাল মাঝি, স্থানীয় বেল্লাল, সুজন, তারেক মাঝি, জসিম, শহীদ শেখ ও বারেক মাঝি সহ অনেকেই।

জানাযায় হাসান হোসেন এন্টার প্রাইজের স্বত্বকারী রুবেল মেঘনা নদীর শাওড়া সৈয়দখালী বালু উত্তোলনে একটি ইজারা ক্রয় করেন।বর্তমানে শাওড়া সৈয়দখালী বালুর চর জেগে কৃষিকাজ হচ্ছে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ জানায় স্থানীয় সাধারন মানুষের উপর হামলার বিষয়টি শুনেছি।অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবো।