গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ওসি মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, সরদার আব্দুল হালিম প্রমূখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একইদিন সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা, ফায়ার সার্ভিসের স্টোশন অফিসার বিপুল হোসেন সহ মুক্তিযোদ্ধারা।