স্টাফ রিপোর্টার
বরগুনার বামনা উপজেলার সাহেব বাড়ী বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষে অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৮ই মার্চ) বেলা ১১ টায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান। এ সময় তার সাথে ছিলেন বামনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরবিন্দ দাস, এসআই রাশেদ হাসান ও এএসআই মোঃ আজাদ।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে অত্যাধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়, রসিদ/ভাউচার সংরক্ষণ না করা, পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুটি দোকানে ৮০ টাকা কেজি মুল্যে তরমুজ বিক্রি, একটি রেস্টুরেন্টে পচা বাঁশি খাবার রাখা, বেশী দামে গরুর গোশত বিক্রি ও একজন ব্রয়লার ফিড ব্যবসায়ীসহ মোট ০৫ জনকে ৪৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান রিপোর্ট ৭১ কে বলেন, সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণে বামনা উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।