• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভয়াশ্রামে মাছ ধরায়, ২৫ জেলের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ণ

অভয়াশ্রামে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ২৫ জন অসাধু জেলেকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, রোববার হিজলা উপজেলাধীন মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ।
অভিযানে অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ১৫ অসাধু জেলেকে আটক করা হয়। পরে যাদেরকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ পরিচালিত মোবাইল কোর্টের নিকট সোপর্দ করা হয়। কোর্ট তাদের মধ্যে ২২ জনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা প্রদান করেন।