• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগ নেতার উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ণ
যুবলীগ নেতার উদ্যোগে ইফতার মাহফিল

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলিম হোসেন খানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ভীমেরপাড় গ্রামের চারটি মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সামাজিক ও স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।