• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ণ
দুই কোটি টাকার অবৈধ জাল জব্দ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।