• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে পাঁচ ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে পাঁচ ব্যবসায়িকে জরিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার সকালে অভিযান পরিচালনাকারী গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ খান জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাটাজোর বন্দরে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়িকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানকালে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।