• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত

বানারীপাড়া প্রতিনিধি।। বানারীপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার সভাপতিত্ব করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সুমী রাণী মিত্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ।#