নাজমুজ সাকিব, পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “ঘাসফুল বিদ্যালয়”,
১৯ শে মার্চ (মঙ্গলবার) ঘাসফুল বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, উপদেষ্টামন্ডলী ও নবীন-প্রবীণ শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ঘাসফুল বিদ্যালয়ের শিক্ষক উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.গোপাল সাহা স্যার এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম স্যার।
ঘাসফুল বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য অসাধারণ এই আয়োজন করাতে সম্মানিত অতিথিবৃন্দ ঘাসফুল বিদ্যালয়ের দায়িত্বশীলদের ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ঘাসফুল বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক মানুষের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য “ঘাসফুল বিদ্যালয়” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠন সুবিধা বঞ্চিত শিশুদেরকে প্রতিদিন বিনা বেতনে শিক্ষা দান করা হয়। প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুবিধা বঞ্চিত প্লে থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিক্ষা দান করে সংগঠনটি।