• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কৃত তার্কিক সংঘের নতুন দায়িত্ব পেলো সাকিব-নাঈম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ণ
সংস্কৃত তার্কিক সংঘের নতুন দায়িত্ব পেলো সাকিব-নাঈম

মো: ইমন হোসেন, ঢাবি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ সংস্কৃত বিভাগের মুক্ত বিতর্ক চর্চার সংগঠন “সংস্কৃত তার্কিক সংঘ” এর আয়োজনে ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা।

সংস্কৃত তার্কিক সংঘের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, সম্মানিত মডারেটর ড. কালিদাস ভক্ত, বিভাগীয় ছাত্র উপদেষ্টা তিতাস কুমার শীল, প্রভাষক শুক্লা রানী এবং ক্লাবের সাবেক ও বর্তমান বিতার্কিকদের অংশগ্রহণে বিভাগের ৪০৩০ নাম্বার কক্ষে আয়োজিত হয় ইফতার মাহফিলের।

একইসাথে ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্বভার দেওয়া হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাকিব মাহমুদ কে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের এস এম মশিউর সানাউল্ল্যা নাঈম কে।